ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

পঙ্গু হাসপাতালে সাংবাদিক হেনস্তা, ক্যামেরা ভাঙার চেষ্টা

রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসকের হাতে সাংবাদিকদের হেনস্থা ও ক্যামেরা ভাঙচুরের চেষ্টার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) হাসপাতালটিতে সংবাদ সংগ্রহ করতে গেলে এমন ঘটনা ঘটে।এ সময় কর্তব্যরত কয়েকজন চিকিৎসক স্টার নিউজের রিপোর্টার মো. সাহানুর ইসলাম ও ভিডিও জার্নালিস্ট কাজী জুয়েলের সঙ্গে অশোভন আচরণ করেন বলে অভিযোগ।


ভুক্তভোগী সাংবাদিকদের অভিযোগ, ‘অটোরিকশা দুর্ঘটনায় আহত হয়ে বরণ করতে হচ্ছে পঙ্গুত্ব’– এ সংক্রান্ত সংবাদের তথ্য সংগ্রহ করতে গেলে তাদের সঙ্গে ওই ঘটনা ঘটে। এ সময় তাদেরকে ‘অকথ্য ভাষায়’ গালিগালাজ করা হয়। একপর্যায়ে তাদের মোবাইল ফোন কেড়ে নেয়া হয় এবং শারীরিকভাবে হেনস্তা করা হয়। এ সময় টিভি চ্যানেলের ক্যামেরা ভেঙ্গে ফেলার চেষ্টাসহ আনসার সদস্যদের ডেকে সাংবাদিকদের হাসপাতাল থেকে বের করে দেয়া হয়। তবে তাৎক্ষণিকভাবে হেনস্থাকারী চিকিৎসকদের পরিচয় পাওয়া যায়নি।


ভুক্তভোগী সাংবাদিকদের দাবি, হাসপাতালের পরিচালকের অনুমতি নিয়েই তারা তথ্য সংগ্রহে গিয়েছিলেন। তবে কর্তব্যরত চিকিৎসকেরা বলেন, মৌখিক অনুমতি যথেষ্ট নয়; লিখিত অনুমতি নিতে হবে।

ads
ads
ads

Our Facebook Page

↑